ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৬-০১-১৮
  • ২৩৩৫৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাউত বরাবরই ঠোঁট কাটা হিসেবে পরিচিত। যাকে তাকে যখন তখন কথার বাণে জর্জরিত করেন তিনি। এবার ঘৃণ্য মানুষ বলে বিদ্ধ করলেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান আক্ষেপ করে জানিয়েছিলেন, গত আট বছরে তিনি ধাপে ধাপে অনেক কাজ হারিয়েছেন। এর কারণ হিসেবে তিনি বলিউডের অন্দরে থাকা বিভাজনের রাজনীতিকে ইঙ্গিত করেন। 
রহমানের দাবি, নিজ দেশের ক্ষমতাসীন মানুষরা সৃজনশীল নন, আর ধর্মীয় মেরুকরণের কারণেই কাজ হারাতে হচ্ছে তাকে। নাম প্রকাশ না করলেও এই কথা তার কানে এসেছে বলে জানান। তার এমন মন্তব্যের পর স্যোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন কঙ্গনা। 
অভিনেত্রীর দাবি, বিজেপিকে সমর্থন করার কারণে তাকেও ইন্ডাস্ট্রিতে অনেক বৈষম্যের শিকার হতে হয়। এরপর এ আর রহমানকে আক্রমণ করে অভিনেত্রী উল্লেখ করেন, আমি বলতে চাই, আপনার চেয়ে পক্ষপাতদুষ্ট এবং ঘৃণ্য মানুষ দেখিনি। হিংসা ও বিদ্বেষ আপনার চোখ অন্ধ করে দিয়েছে।
কঙ্গনা স্পষ্ট জানান, এ আর রহমান কাজ হারানোর যে অভিযোগ তুলছেন তা অযৌক্তিক। বরং তিনি নিজেই নিজের পছন্দের বাইরে কাউকে সুযোগ দিতে চান না। 
সাড়ে তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে ভারতের মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজেকে শীর্ষে নিয়ে গেছেন এ আর রহমান। 
বলিউড-দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়েও সমাদৃত এই শিল্পী। কিন্তু শিল্প-সংস্কৃতিতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব প্রসঙ্গে রহমানের এসব বক্তব্য ব্যাপক আলোচনা তৈরি করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat