ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৬-০১-১৮
  • ৪৫৬৫৬২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তানের ওপেনার হাসান ইসাখিলের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের ২৯তম ম্যাচ জয়ের জন্য রংপুর রাইডার্সকে ১৭৪ রানের লক্ষ্য দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসে ১০৭ রানে অপরাজিত থাকেন ইসাখিল।  

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৬ রানে ২ উইকেট হারায় নোয়াখালী। রহমত আলি ৯ ও জাকের আলি ৩ রানে আউট হন। 

এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক হায়দার আলিকে নিয়ে ৭৪ বলে ১৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ইসাখিল। শেষ ১০ ওভারে ১২৬ রান যোগ করেন তারা। এই জুটির কল্যাণে ২০ ওভারে ২ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ পায় নোয়াখালী। 

ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩৩তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পান ইসাখিল। ৭০ বল খেলে এবারের আসরের দ্বিতীয় সেঞ্চুরিয়ান হলেন তিনি। আসরের প্রথম ম্যাচে সিলেটের মাঠে সিলেট টাইটান্সের বিপক্ষে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেছিলেন রাজশাহী ওয়ারিয়র্সের দলনেতা নাজমুল হোসেন শান্ত। 

শেষ পর্যন্ত ৪টি চার ও ১১টি ছক্কায় ৭২ বলে অপরাজিত ১০৭ রান করেন ইসাখিল। ৩২ বলে ৪২ রান নিয়ে অপরাজিত থাকেন হায়দার।

রংপুরের নাহিদ রানা ও অ্যালিস ইসলাম ১টি করে উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat