ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৬-০১-১৮
  • ৩৬৫৬৬০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গ্রিনল্যান্ড দখলে অনুমতি না দিলে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিকে ‘অপ্রত্যাশিত’ বলে মন্তব্য করেছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী।

কোপেনহেগেন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

শনিবার এএফপিকে পাঠানো এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি বিস্ময়ের সৃষ্টি করেছে।

তিনি বলেন, গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়ানোর যে উদ্দেশ্যের কথা প্রেসিডেন্ট বলেছেন, তার মূল লক্ষ্যই হলো আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করা।

রাসমুসেন আরও বলেন, এ বিষয়ে ইউরোপীয় কমিশন ও অন্যান্য অংশীদারদের সঙ্গে ডেনমার্ক ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।

কয়েক দিন আগেই হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র ও গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন রাসমুসেন। এরপরই তিনি এ মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat