ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৬-০১-১৯
  • ৩৬৫৭৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছবি: বিজিএমইএ
দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাক শিল্পের সুরক্ষায় সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ বাতিলের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।

বিজিএমইএ এবং বিকেএমইএ নেতারা বলেন, আশির দশক থেকে তৈরি পোশাক শিল্পের অভূতপূর্ব প্রবৃদ্ধির মূল ভিত্তি ছিল বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্ত কাঁচামাল আমদানি। কিন্তু নিট পোশাক শিল্পের বাস্তবতা ও বাজার অর্থনীতিকে উপেক্ষা করে ১০ থেকে ৩০ কাউন্ট সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সরাসরি রপ্তানিকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিজিএমইএ এবং বিকেএমইএ যৌথভাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে নেতারা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান বলেন, ‘আমরা বিজিএমইএ এবং বিকেএমইএ, উভয় সংগঠন আশা করি যে, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং তৈরি পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখার স্বার্থে সরকার অনতিবিলম্বে সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ বাতিল করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮২ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। এর মধ্যে এককভাবে নিট পোশাক খাতের অবদান প্রায় ৫৫ শতাংশ, যা প্রায় ২৭ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ। এ খাতের ওপরই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, শিল্প প্রবৃদ্ধি ও লাখো মানুষের কর্মসংস্থান নির্ভরশীল।

২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে নিট পোশাক রপ্তানি বেড়েছে ৯.৭২ শতাংশ। একই সময়ে স্বাভাবিক নিয়মেই সুতা আমদানিতে ওজনে প্রায় ৯৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানি বাড়লে কাঁচামাল আমদানিও বাড়বে-এটাই বাজার অর্থনীতির স্বাভাবিক নিয়ম। কম দামে যেখানে মানসম্মত কাঁচামাল পাওয়া যাবে, সেখানেই ক্রেতা যাবে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারে যেখানে ‘৩০ কার্ডেড’ সুতার দাম প্রতি কেজি ২.৫০ থেকে ২.৬০ মার্কিন ডলার, সেখানে দেশীয় মিলগুলো একই সুতা প্রায় ৩ ডলারে বিক্রি করতে চায়। প্রতি কেজিতে প্রায় ৪০ সেন্টের এই ব্যবধান বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার পথে বড় বাধা।

সংবাদ সম্মেলনে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম তার বক্তব্যে বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্পিনিং ও পোশাক-উভয় খাতকে টিকিয়ে রাখার নীতিই দেশের অর্থনীতি ও কোটি মানুষের কর্মসংস্থানের স্বার্থে সবচেয়ে জরুরি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat