ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-০১-২০
  • ৬৭৬৬৭৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রথমবারের মতো একসঙ্গ বড় পর্দা ভাগ করতে চলেছেন ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় মুখ চঞ্চল চৌধুরী ও পরীমণি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ থেকে অনুপ্রাণিত হয়ে একই নামে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা লীসা গাজী। আর সেখানেই দেখা যাবে এই জুটিকে।
সম্প্রতি ঢাকার এই হোটেলে হয়ে গেল এই ছবির মহরত। সেখানেই পরীমণিকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন চঞ্চল চৌধুরী।
চঞ্চল চৌধুরী পরীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, ‘স্ক্রিনে পরীর যে অ্যাপিয়ারেন্স, দর্শক তো তার চেহারায় প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যায়। এটা ওর বড় প্লাস পয়েন্ট। তবে শুধু সৌন্দর্য নয়, ওর যে অভিনয় দক্ষতা আছে, সেটাকেও নির্মাতাদের আরও বেশি কাজে লাগানো উচিত। আমার মনে হয় পরীমণিকে আরও নতুনভাবে এক্সপ্লোর করার সুযোগ রয়েছে।’
তবে আলোচনার মোড় ঘোরে অন্যদিকে, যখন পরীমণি শেয়ার করেন তাদের পর্দার পেছনের কিছু মজার মুহূর্ত। হাস্যোজ্জ্বল পরী বলেন, ‘ভাইয়া (চঞ্চল চৌধুরী) পাশে থাকলে কী বলবো বুঝে পাই না। আজ লিফটে করে আসার সময় হাসাহাসি করতে করতে ভাইয়াকে বলছিলাম- ভাইয়া, একটা যুগ পার হয়ে গেল, আমাদের যখন একসঙ্গে কাজ হচ্ছে তখন আমরা বুড়ো হয়ে গেছি।’
পরীর এমন খুনসুটির জবাবে চঞ্চল চৌধুরী মজা করে নিজেকেই ‘বুড়ো’ হিসেবে দাবি করেন। পরীমণির কথায়, ‘টিনএজ সময়টা তো আমরা সবাই পেছনে ফেলে এসেছি। মনের ভেতরে হয়তো এখনও টিনএজ ভাবটা আছে, কিন্তু বয়স তো আর থেমে থাকে না। হয়তো এই সময়টাতেই আমাদের একসঙ্গে কাজ হওয়ার কথা ছিল। আমি চাই আমাদের এই কাজটি অনেক ভালো হোক এবং দর্শক পছন্দ করুক।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat