ব্রেকিং নিউজ :
বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক তুরস্কে গ্যাস পাইপলাইনে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া: গ্যাজপ্রম সরকারি দপ্তরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি: মৎস্য মন্ত্রী পাক-আফগান সংঘাত অবসানের দায় কাবুলের : ইসলামাবাদ হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০২-০৭
  • ৬৫৭৬৭৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের আয়োজনে আজ শনিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট অঞ্চল মো. আলাউদ্দিন, জেলা পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- এবারের নির্বাচন সুষ্ঠু অবাধ ও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে সরকার সকল প্রস্তুতি সম্পন্ন করছে। প্রত্যেকটা কেন্দ্রে নিরাপত্তা জোরদাড় করা হবে, বিজিবি, পুলিশ র‌্যাব ও আনসারসহ সেনাবাহিনীর টহল চলমান থাকবে। 

এসময় তিনি প্রার্থীর এজেন্টদের উদ্দেশ্যে বলেন, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, কেউ যাতে কোন জাল ভোট দিতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। কারণ এই এলাকা আপনাদের নিজেদের এখানে আপনারা সবাই একজন আরেকজনকে চেনেন। কেউ যদি কোন অন্যায় অনিয়ম করে সাথে সাথে প্রিজাইডিং অফিসারকে জানাবেন। 

তিনি বলেন, প্রতি কেন্দ্রে কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের জন্যও নিরাপত্তায় পুলিশ মোতায়েন থাকবে। সবশেষে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, এলাকার গণ্যমান্য লোকজনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ ও উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat