ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০২-১১
  • ৭৭৬৭৭৭৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রাণীদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাজধানীর বনানীতে একটি ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) উদ্যোগে স্থাপিত এ ক্লিনিকটির উদ্বোধন করেন তিনি।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এই ক্লিনিকটি পশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান আশা প্রকাশ করেন, এই উদ্যোগটি দেশের পশুদের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাওয়া কর্তৃপক্ষ জানান, ফ্রি অ্যানিমাল ক্লিনিক সাধারণ মানুষ ও পশুদের জন্য উন্মুক্ত থাকবে এবং এখানে চিকিৎসা-বিষয়ক পরামর্শ, প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।

অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান রুমান। এছাড়া আয়োজক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও প্রাণী অধিকার কর্মীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat