ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০২-১২
  • ৩৪৫৪৫৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বার্ধক্য আর শারীরিক অসুস্থতা কোনো কিছুই দমাতে পারেনি বৃদ্ধা দুলোনকে। বয়স ৮০ পেরিয়েছে।

দুই হাতে ক্র্যাচে ভর দিয়ে, ধীর পায়ে অদম্য সাহসে রাজশাহীর তানোর উপজেলার কিসমত বিল্লী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ভোটকেন্দ্রে হাজির হয়েছেন বৃদ্ধা দুলোন বেওয়া।

সকাল পৌনে ৮টার মধ্যেই কেন্দ্রে আসেন তিনি। গণতান্ত্রিক অধিকারের প্রতি তার এই একাগ্রতা দেখে মুগ্ধ কেন্দ্রে উপস্থিত অন্য ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বার্ধক্য হার মানল গণতন্ত্রের কাছে দুলোন বেওয়া দীর্ঘদিন ধরে হাঁটাচলায় অক্ষম। চলাফেরার জন্য ক্র্যাচই তার একমাত্র সঙ্গী। পরিবারের সদস্যরা তাকে বাড়িতে থাকতে বললেও নিজের অধিকার রক্ষায় তিনি অটল ছিলেন।

ভোট দেওয়া শেষে হাসিমুখে দুলোন বেওয়া বলেন, ‘শরীর চলে না বাবা, তবুও আসলাম। ভোট দেওয়া তো আমাগো আমানত। পছন্দের মানুষরে ভোট না দিলে শান্তি পাইতাম না। কষ্ট হইছে, কিন্তু ভোট দিতে পেরে খুশি লাগছে। দুলোন বেওয়ার এই নিষ্ঠা কেন্দ্রে উপস্থিত তরুণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।’

কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার দুলোন বলেন, শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও দুলোন বেওয়ার মতো বয়স্ক মানুষের ভোটকেন্দ্রে আসা আমাদের জন্য গর্বের। আমরা তাকে অগ্রাধিকার ভিত্তিতে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। 

তার সঙ্গে থাকা মেয়ে রুনা বলেন, মা ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করায় তাকে নিয়ে আসা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat