ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০২-১৫
  • ৭৬৭৬৮৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান-ভারত। রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। তবে হাইভোল্টেজ এই ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। 
সর্বশেষ আবহাওয়ার পূর্ভাবাস অনুযায়ী ম্যাচ শুরু হওয়ার এক ঘণ্টা আগে স্টেডিয়াম এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি সাড়ে ৭টার পরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে মাঠে বল গড়ানোর আগেই শেষ হয়ে যেতে পারে ম্যাচটি।
শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির কথা জানিয়েছে। যার ফলে বৃষ্টির সম্ভাবনা ৭০% পর্যন্ত হতে পারে। একটি আভাস অনুযায়ী সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে ৭টার মধ্যে ৫.১ মিমি বৃষ্টিপাত হতে পারে এবং সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টার মধ্যে তা হালকা ঝিরঝিরে বৃষ্টিতে (৩.৮ মিমি) রূপ নিতে পারে। আর তেমনটা ঘটলে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার অথবা অন্তত ওভার কমিয়ে অনেক ছোট করে আনার সম্ভাবনা প্রবল।
তবে চির প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের ম্যাচটি যদি পরিত্যক্ত হয় তাহলে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত যে অবস্থানে আছে, তাতে পয়েন্ট ভাগ হলে লাভ আছে দুই দলেরই। ভারত, পাকিস্তান দুই দলই ২টি করে ম্যাচ জিতেছে, পয়েন্ট ৪ করে। একই গ্রুপে থাকা যুক্তরাষ্ট্র ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে, সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস চারে। আর নামিবিয়া ২ ম্যাচে কোনো জয় পায়নি।
আর মাত্র এক পয়েন্ট পেলেই সুপার এইটে উঠে যাবে ভারত ও পাকিস্তান। কারণ, গ্রুপের বাকি তিন দলের কারোরই ৫ পয়েন্ট পাওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের ম্যাচ বাকি ১টি করে, সর্বোচ্চ ৪ পয়েন্ট পর্যন্ত যেতে পারবে তারা। দুই ম্যাচ বাকি থাকা নামিবিয়াও নিতে পারবে সর্বোচ্চ ৪ পয়েন্ট।
যার অর্থ, বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলে আজই সুপার এইট নিশ্চিত করে ফেলবে ভারত ও পাকিস্তান। আর যদি খেলা হয়, জয়ী দলই শুধু টিকিট পাবে। অপর দলকে শেষ ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat