ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০২-১৮
  • ৫৪৬৬৬৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বুধবার পবিত্র রমজান মাস উপলক্ষে জেলায় আজ সুবিধাবঞ্চিত ২২৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
পবিত্র রমজান মাস উপলক্ষে জেলায় আজ সুবিধাবঞ্চিত ২২৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক হলরুমে এসব খাদ্য সামগ্রী করা হয়। ‎
বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন-এর উদ্যোগে এবং যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড ইউকে-এর আর্থিক সহায়তায় সদর উপজেলার ২২৫টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে রমজানের খাদ্য প্যাকেট বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারের জন্য ২০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ লিটার তেল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি খেজুর, ২ কেজি মুড়ি, ১ কেজি ছোলা, ১ প্যাকেট নুডুলস এবং একটি বহনের বস্তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ।

বিশেষ অতিথি ছিলেন উদ্দীপনের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক রওশন জান্নাত রুশনী, পিরোজপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শহিদুল সরদার ও সদর শাখার ব্যবস্থাপক বাহাদুর হোসেন।
এছাড়াও মুসলিম এইডের কর্মকর্তা মো. রাইহানসহ উদ্দীপনের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, এফসিও ও হিসাবরক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্দীপন পিরোজপুর জোনের জোনাল ব্যবস্থাপক শহীদুল ইসলাম।
‎প্রধান অতিথি মামুনুর রশীদ বলেন, রমজান মাসে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংস্থাকে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একইসঙ্গে খাদ্য সহায়তার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিমূলক কার্যক্রমে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat