ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০২-১৮
  • ৬৫৭৬৮৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বুধবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত স্থানীয় বড় বাজার ও নিচের বাজারে ফলের দোকান, শিশু খাদ্য, খেজুর ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন দোকানে তদারকি করা হয়।
চুয়াডাঙ্গা জেলায় আজ ভূষির বস্তায় মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় এবং বিএসটিআইয়ের লোগো যথাযথভাবে ব্যবহার না করায় এক ফ্লাওয়ার মিল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা শহরে অভিযান পরিচালনাকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। 
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বুধবার বেলা  ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত স্থানীয় বড় বাজার ও নিচের বাজারে ফলের দোকান, শিশু খাদ্য, খেজুর ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন দোকানে তদারকি করা হয়। অভিযানকালে উৎপাদিত ভূষির বস্তায় মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় এবং বিএসটিআইয়ের লোগো যথাযথভাবে ব্যবহার না করার দায়ে জেসমিন আরা পরিচালিত প্রতিষ্ঠান মেসার্স হাসান ফ্লাওয়ার মিলসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে অনিয়ম সংশোধন করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হয়।

এ সময় চুয়াডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat