ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০২-০৪
  • ৫৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টেলিভিশনের জায়গা দখল নিচ্ছে ফেসবুক
নিজস্ব প্রতিবেদক:- শিগগিরই টেলিভিশনের জায়গা দখল করতে যাচ্ছে ফেসবুক। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি অ্যাপল টিভির মতো একটি ভিডিও অ্যাপ তৈরি করছে, যা টেলিভিশনের মতোই মানসম্পন্ন হবে। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে ম্যাশাবল আজ বুধবার এ খবর জানিয়েছে। গত বছর ফেসবুক লাইভ ভিডিও সংযুক্ত করেছে। এটি দীর্ঘস্থায়ীভাবে স্থান দখলের জন্য কোম্পানিটি এই নতুন অ্যাপ চালু করতে যাচ্ছে। অ্যাপটি চালুর আগেই ফেসবুক কর্তৃপক্ষ এখন থেকে কনটেন্ট (আধেয়) তৈরির জন্য বিভিন্ন স্টুডিওর সঙ্গে চুক্তির চেষ্টা চালাচ্ছে। খবরে বলা হয়, অ্যাপটির লক্ষ্য দীর্ঘস্থায়ী এবং এর মাধ্যমে অবশ্যই বিজ্ঞাপন রাজস্ব বৃদ্ধি পাবে। পাশাপাশি এটি বিজ্ঞাপনের একটি নতুন প্ল্যাটফর্ম হবে এই অ্যাপ। এ ছাড়া কোম্পানিকে নতুন বিজ্ঞাপনের বাজারে প্রবেশ করতে সাহায্য করবে অ্যাপটি। টিভির অ্যাপটি কবে চালু হতে যাচ্ছে তা পরিষ্কার নয়। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে গত গ্রীষ্মে যখন ফেসবুক নতুন ভিডিও যুক্ত করে, তখন থেকেই এই অ্যাপের কাজ শুরু হয়। এ ছাড়া গত সপ্তাহেই ফেসবুক কর্তৃপক্ষ নিউজ ফিড আপডেট করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat