ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০২-২৭
  • ৭৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংঘর্ষের সঙ্গে জড়িত থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে বহিষ্কা
নিজস্ব প্রতিনিধি:-সংঘর্ষের সঙ্গে জড়িত থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রত্যেককে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী রবিবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী পিয়াস সরকার , শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১২-১৩ সেশনের নাছির উদ্দিন মিশু ইংরেজি বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী মাহমুদুল হাসান রুপক, ইতিহাস বিভাগের ২০১৩-১৪ সেশনের ইফরাতুল আলম পিটু ও আইন অনুষদের ২০১৪-১৫ সেশনের মোহাম্মদ খবির ওরফে সাদাফ খান।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ১৬ ফেব্রুয়ারি নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে ফেসবুকে কুটূক্তিমূলক মন্তব্য করেন নগরীর সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছিরের অনুসারী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ইফরাতুল আলম পিটু। এ ঘটনা নিয়ে ১৭ ফেব্রুয়ারি মহিউদ্দিন চৌধুরী অনুসারী কয়েকজনের সঙ্গে তার মারামারি হয়। এ ঘটনায় ইফরাতুল আলম টিটুকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়। এছাড়া একই ঘটনার জের ধরে ১৮ ফেব্রুয়ারি আ জ ম নাছিরের অনুসারী মোফাজ্জল হায়দার হোসেন ওরফে মোফাকে কুপিয়ে আহত করে মহিউদ্দিন চৌধুরী অনুসারী পাঁচ-ছয়জন ছাত্রলীগের নেতাকর্মী। এই ঘটনায় মহিউদ্দিন চৌধুরী অনুসারী মিশু, পিয়াস, রুপক ও সাদাফকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়।এ বিষয়ে বিশ্ববিদ্যাল প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ফেসবুকে স্ট্যাটাস নিয়ে মারামারি ও এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করার ঘটনায় ৫ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat