ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৩-০২
  • ৫৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যারা ইসলামের নামে মানুষ হত্যা করে তারা কখনো জনগনের বন্ধু হতে পারে না:আসাদুজ্জামান নুর এমপি
 নীলফামারী প্রতিনিধি: যারা ইসলামের নামে মানুষ হত্যা করে তারা দানব! তারা কখনো জনগনের বন্ধু হতে পারে না। সম্প্রতি দেশে জঙ্গি হামলা প্রসঙ্গ উল্লেখ করে ডোমারে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। আজ বৃহস্পতিবার সকালে ৭নং বোড়াগাড়ী ইউনিয়নে দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি আরো বলেন,বিগত খালেদা জিয়া সরকার শেখ হাচিনার আমলে চালু করা কমিউনিটি ক্লিনিক গুলো বন্ধ করে দেয়। যারা এমন কর্মকান্ড করে তারা জনগনের বন্ধ’ হতে পারে না।তিনি আরো বলেন,বিএনপি জামায়াত আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরে জনগনের বন্ধু হতে চায় কিন্তু আমরা দেশের উন্নয়ন করে জনগনকে পাশে পেতে চাই। এসময় তিনি সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামীতে আওয়ামীলীগের হাতকে আরো শক্তিশালি করতে নেতাকর্মীদের বিভেদ ভ’লে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের সভাপতিত্বে অন্যন্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নীলফামারী-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা প্রমূখ।এসময় আরো উপস্থিত ছিলেন, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ জেলা শাখা দেওয়ান কামাল আহমেদ,উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া,সাবেক জেলা পরিষদ সচিব এ্যাড: মমতাজুল হক,অতিরিক্ত এ্যাটোর্নিজেনারেল মনোয়ার হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাগণ।এর আগে তিনি ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat