ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৬
  • ৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঝড়ের কবলে পড়ে জরুরি অবতরণ ওবায়দুল কাদেরকে বহনকারী হেলিকপ্টার
নিজস্ব প্রতিনিধি:- ঝড়ের কবলে পড়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বহনকারী হেলিকপ্টার। আজ সোমবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় হঠাৎ ঝড় শুরু হয়। এ সময় দেশিগ্রাম ইউনিয়নের খিরসিন আদিবাসী পল্লী এলাকায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। সেতুমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের চতুর্থ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে তাঁরা নওগাঁ যাচ্ছিলেন।খালিদ মাহমুদ  বিষয়টি সম্পর্কে বলেন, ঝড়, মেঘের কারণে আবহাওয়া অনুকূলে ছিল না। এর মধ্যে দিক নির্ণয় করতে না পারায় পাইলট হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে বাধ্য হন। ৪০ মিনিট পর আবহাওয়া অনুকূলে এলে হেলিকপ্টারটি নওগাঁর উদ্দেশে রওনা হয়।পরে বেলা ১১টা ২২ মিনিটে আওয়ামী লীগ নেতাদের হেলিকপ্টার নওগাঁয় অবতরণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat