ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৮
  • ৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিরাজের তৃতীয় শিকার ডিকওয়েল্লা
স্পোর্টস ডেস্ক:- গল টেস্টে খেলায় ফিরেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন প্রথম সেশনে দ্রুতই লঙ্কানদের দুটি উইকেট তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আজ দিনের প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন কুশল মেন্ডিস। মিরাজের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে তামিমের দুর্দান্ত ক্যাচে ডাবল সেঞ্চুরি বঞ্চিত হন এই ব্যাটসম্যান। ২৮৫ বলে ১৯৪ রান করেন কুশল মেন্ডিস। ১৯ চার ও চারটি বিশাল ছয়ের মার ছিল এই ব্যাটসম্যানের ইনিংসে।  এরপর গত দিনের অপর অপরাজিত ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েল্লাকেও ফেরান বাংলাদেশি অফ স্পিনার। মিরাজের বলে মাহমুদউল্লাহ রিয়াদকে ক্যাচ দিয়ে ফেরেন ডিকওয়েল্লা। ৭৬ বলে ছয়টি চার ও এক ছয়ে ৭৫ রান করেন বাম হাতি এই ব্যাটসম্যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেটে ৪৪২ রান।গতকাল মঙ্গলবার সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক। বাংলাদেশের শুরুটা অবশ্য দারুণ হয়েছিল। নিজের প্রথম ওভারে উপুল থারাঙ্গাকে দুর্দান্তভাবে বোল্ড করেছেন পেসার শুভাশীষ রায়। ম্যাচের ষষ্ঠ ওভারের চতুর্থ বলে শুভাশীষের দারুণ এক ইনসুইংয়ে পুরোপুরি পরাস্ত হন থারাঙ্গা।পরের বলে কুশল মেন্ডিসকেও তুলে নিয়েছিলেন শুভাশীষ। উইকেটের পেছনে দারুণ এক ক্যাচ নিয়েছিলেন লিটন দাস। তবে নো বলের কারণে সেই যাত্রায় বেঁচে যান মেন্ডিস।এরপর দিমুথ করুনারত্নের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে বেশ ভোগান মেন্ডিস। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার আগের ওভারে করুনারত্নেকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ৭৬ বলে দুটি চারে ৩০ রান করেন করুনারত্নে।এরপর উইকেটে এসে রানের জন্য যুদ্ধ করতে থাকেন দিনেশ চান্দিমাল। রান বের করতে ঘাম ছুটে যায় এই লঙ্কান ব্যাটসম্যানের। শেষ পর্যন্ত ৫৪ বলে মাত্র ৫ রান করে মুস্তাফিজের বলে আউট হন চান্দিমাল। এরপর কুশল মেন্ডিস ও আসেলা গুনারত্নে লঙ্কানদের রানটাকে এগিয়ে নিয়ে যেতে থাকেন।২০০২ সালে কুমার সাঙ্গাকারা ও অরবিন্দ ডি সিলভার করা ১৫০ রানই ছিল বাংলাদেশের বিপক্ষে চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড। ১৫ বছর পর সেই রেকর্ড ভেঙে দিল মেন্ডিস-গুনারত্নে জুটি। প্রথম দিনের খেলা শেষ হওয়ার কিছু আগে তাসকিনের বলে বোল্ড হন গুনারত্নে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat