ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৯
  • ৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নবম ওয়েজ বোর্ড রোয়েদাদের অধীনে অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত
নিজস্ব প্রতিনিধি:- টেলিভিশন, রেডিও এবং ইলেকট্রনিক মাধ্যমে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের নবম ওয়েজ বোর্ড রোয়েদাদের অধীনে অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘সরকার নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য সরকার নয় সদস্যের একটি বোর্ড গঠন করে দেবে। এই বোর্ডের প্রধান হবেন হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। বোর্ড বর্তমান আর্থসামাজিক ও পারিপার্শ্বিক অবস্থা বিচার-বিশ্লেষণ করবে। তারপর তারা সরকারের কাছে সুপারিশ করবে।’‘সরকার সেই সুপারিশ নিয়ে নব্ম ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য সাংবাদিক ও সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবে’, যোগ করেন মন্ত্রী।আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে নবম ওয়েজ বোর্ড সংক্রান্ত আন্তমন্ত্রণালয়ের এক সভা শেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ তথ্য জানান। দীর্ঘদিন ধরেই সাংবাদিক নেতারা নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন। তথ্যমন্ত্রীর এ ঘোষণার মধ্য দিয়ে সরকার আনুষ্ঠানিকভাবে এর কাজ শুরু করল। সভায় সাংবাদিক ও কর্মচারী ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।তবে টেলিভিশন, রেডিও এবং ইলেকট্রনিক মাধ্যমে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের নবম ওয়েজ বোর্ড রোয়েদাদের অধীনে অন্তর্ভুক্ত করার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে শ্রম আইনে কিছু বলা নেই। এ ক্ষেত্রে শ্রম আইনে সংশোধনী আনতে হবে। সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। আশা করছি, ইতিবাচক সিদ্ধান্ত হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat