ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৯
  • ৫২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি ২৬ হাজার পাট শ্রমিকের ভাগ্য নিয়ে খেলা করেছে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি: -বর্তমান সরকার পাট শিল্পের ওপর গুরুত্ব আরোপ করেছে এবং পাট শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আরো বলেন, বিএনপি ২৬ হাজার পাট শ্রমিকের ভাগ্য নিয়ে খেলা করেছে। বিশ্ব ব্যাংকের নির্দেশে তারা একের পর এক পাট কল বন্ধ করে দিয়েছে। খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইন্সটিটিউশনে জাতীয় পাট মেলার উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির শাসন আমলে রমজান মাসে পাট শ্রমিকেরা যখন তাদের বেতন বাড়ানোর আন্দোলন করে, তখন ১৭জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়।পাট শিল্প নিয়ে বর্তমান সরকার আরো কাজ করছে জানিয়ে তিনি বলেন, পাটের জন্মরহস্য আবিষ্কার করেছেন ড. মাকসুদুল আলম। তাকে নিয়ে খুব গোপনে গবেষণা করতে হয়েছিল আমাদের। গবেষণা শেষ হওয়ার আগে আমরা এ সম্পর্কে কাউকে কিছু জানাতে পারিনি। কিন্তু শেষ পর্যন্ত আমরা পাটের জন্মরহস্য আবিষ্কার করেছি। এখন তিনি থাকলে সবচাইতে ভাল হত। কিন্তু তিনি আমাদের মাঝে নেই। কিন্তু পাট শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার।প্রধানমন্ত্রী বলেন, পাট দিয়ে এখন পরিবেশ বান্ধব পলিথিন তৈরি করা হচ্ছে। এটি মাটির সঙ্গে মিশে যাবে। ফলে পরিবেশ দূষিত হবে না।প্যারিস জলবায়ু সম্মেলনের কথা স্মরণ করে তিনি বলেন, সেখানে বলা হয়েছিল পরিবেশ দূষিত না করে আমাদের কাজগুলো করার জন্য। পাট ব্যবহার করলে তাই আমাদের দুই ধরণের লাভ হবে। এতে পরিবেশ দূষিত হবে, সেই সঙ্গে ব্যবহার হবে নিজেদের দেশি পণ্য।প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দূষণমুক্ত এই ব্যবহারের জন্য পাটের চাহিদাও বেড়ে গেছে। আশা করছি পাটের সোনালি অতীত আবারো ফিরে আসবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat