ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৩-১০
  • ৫৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওজন কমা কমানোর সহজ উপাায়
লাইফ স্টাইল ডেস্ক: ওজন একবার বৃদ্ধি পাওয়া শুরু করলে তা কমানো বেশ কঠিন হয়ে পড়ে। সময় এবং আলসেমী করে অনেকে ব্যায়াম করতে চান না। আবার অনেকের ডায়েটেও থাকে অ্যালার্জি। তাদের জন্য ওজন কমানো বেশ কঠিন। এই কঠিন কাজটি সহজ হয়ে যেতে পারে লাইফস্টাইলের ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে। জীবনযাপনে নিয়ে আসুন এই ছোট পরিবর্তন আর ঝড়িয়ে ফেলুন অতিরিক্ত মেদ- # খাবার গ্রহণের মধ্যকার সময় বিরতিটির দিকে নজর দিন। দুটি খাবারের সময়ের মধ্যকার বিরতিটি খুব বেশি বা খুব কম যেন না হয় সেদিকে লক্ষ্য রাখুন। # খাদ্যভাসে পরিবর্তন নিয়ে আসুন। ফ্যাট, জাঙ্ক ফুডের পরিবর্তে স্বাস্থ্যকর খাবার রাখুন। যেমন লো ফ্যাট মিল্ক বা সয়া ফ্যাট দুধ রাখুন সাধারণ দুধের পরিবর্তে। # রান্নাঘর এবং ফ্রিজ থেকে সব জাঙ্কফুড এবং অস্বাস্থ্যকর খাবার সরিয়ে ফেলুন। বিকেলের নাস্তায় কিংবা ছোটখাটো ক্ষুধা মেটাতে চিপসের পরিবর্তে ফল খাওয়ার চেষ্টা করুন। এটি করতে আপনার ইচ্ছাশক্তিই যথেষ্ট। # ওজন কমাতে ব্যায়ামের বিকল্প নেই। দিনে একবার নিয়ম করে ব্যায়াম করুন। তা হতে পারে জিমে বা ঘরে করতে পারেন ইয়োগা, জুমবা অথবা সাধারণ কোনো ব্যায়াম। প্রতিদিন ৩০-৪০ মিনিট হাঁটাও হতে পারে ভালো ব্যায়াম। # কিছু বিশেষজ্ঞরা ঘুম থেকে উঠার পর ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকেন। এই সময় ব্যায়াম বেশি কার্যকর যা মেটাবলিজম বৃদ্ধি করে এবং ওজন দ্রুত হ্রাস করে থাকে। # প্রতিদিন একইরকম স্বাস্থ্যকর খাবার খাবেন না। বিভিন্ন রেসিপিতে রান্না করুন। এতে খাবারে একঘেয়ে থাকবে না এর সাথে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা সম্ভব হবে। সূত্র: বোল্ড স্কাই

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat