ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৩-১৬
  • ৪৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুতের ২০০ মিটার ক্যাবলসহ তিনজন আটক
নিজস্ব প্রতিনিধি:-ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুতের ২০০ মিটার ক্যাবলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বিল্লালের চর থেকে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ওই তিনজন হলেন, উপজেলার চরচারতলা গ্রামের আশিক সজল, শাহজালাল মিয়া এবং  বড়তল্লা গ্রামের মজিব।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে বিল্লালের চর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তারা নৌকায় করে পালানোর চেষ্টা করলে মেঘনা নদী থেকে তাঁদের আটক করা হয়। তবে আরো সাত থেকে আটজন পালিয়ে গেছে বলে তিনি জানান।এ ব্যাপারে ভৈরব আবাসিক বিদ্যুৎ সরবরাহ অফিসের নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র আশুগঞ্জ-ভৈরব রেলসেতুর বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যাচ্ছে। গতকাল রাতে আটককৃতরা একই জায়গা থেকে বৈদ্যুতিক ক্যাবল চুরি করেছে। এ ঘটনায় ওই তিনজনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা করা হয়েছে।প্রকৌশলী আরো বলেন, চুরি হয়ে যাওয়া ক্যাবলের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। গত দুই মাসে আশুগঞ্জ-ভৈরব রেলসেতুর প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৭০০ থেকে ৮০০ মিটার বৈদ্যুতিক ক্যাবল চুরি করেছে ওই চক্রটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat