ব্রেকিং নিউজ :
মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত ১: জাতিসংঘ হার্ভার্ডের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করবে পেন্টাগন অবশিষ্ট রাজনৈতিক বন্দীদের দ্রুত মুক্তির প্রতিশ্রুতি ভেনেজুয়েলার সংসদ প্রধানের থাইল্যান্ডের সীমান্ত দখলে ক্ষোভে কম্বোডিয়ানরা কুষ্টিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
  • প্রকাশিত : ২০১৭-০৩-২৯
  • ৫৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার সদর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িতে অভিযান
নিজস্ব প্রতিনিধি,মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে অভিযান শুরু করেছেন পুলিশ সদস্যরা।আজ বুধবার ভোররাত থেকে এ অভিযান শুরু হয়। পুলিশ সূত্রে জানা যায়, জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজার শহরের বরহাট এলাকায় লন্ডনপ্রবাসীর একটি বাড়ি ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা। এ এলাকায় গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।অন্যদিকে সদর উপজেলার ফতেহপুর এলাকার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হয়েছে। সেই বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। পুলিশও জঙ্গিদের দিকে গুলি ছুড়েছে। এখনো গোলাগুলি চলছে।মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন জঙ্গি আস্তানা সন্দেহে দুই বাড়িতে অভিযানের বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।সিলেটের দক্ষিণ সুরমা এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান সমাপ্ত ঘোষণার পরপরই একই বিভাগের জেলা মৌলভীবাজারে অভিযান শুরু হয়েছে। সিলেটের ঘটনায় চার জঙ্গি নিহত হয়। তাদের মধ্যে তিন পুরুষ ও এক নারী রয়েছে। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) দুই কর্মকর্তা। ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat