ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৩-৩০
  • ৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ডে ঘূর্ণিঝড় ডেবির প্রভাবে সংঘটিত বন্যার কারণে ২ হাজার স্কুল বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক:-অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ডে ঘূর্ণিঝড় ডেবির প্রভাবে সংঘটিত বন্যার কারণে ২ হাজার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের সবচেয়ে জনবহুল এলাকায় আঘাত হানার পরে বন্যার ফলশ্রুতিতে ৪০ হাজার মানুষকে উচুস্থানের দিকে সরে যেতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
 
কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনে দুই ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। হাজারো মানুষ বিদ্যুৎ ছাড়া দিন অতিবাহিত করছেন। কুইন্সল্যান্ডের প্রিমিয়ার (রাজ্য প্রধান) আনাসতাসিয়া পালাসচুক বলেন, কুইন্সল্যান্ডের আগ্নেস ওয়াটার থেকেন কুলাংগাটা পর্যন্ত ৬০০ কিলোমিটার এলাকার সব স্কুল আগামী সোমবার পর্যন্ত বন্ধ থাকবে।
 বন্যায় কর্তৃপক্ষ জনগণকে রাস্তায় না নামতে এবং দোকানপাট বন্ধ রাখতে অনুরোধ করেছে। নিউ সাউথ ওয়েলস রাজ্যের জরুরি সেবার টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়, এখন সময় স্থানান্তরের, দেরি করবেন না। স্থানান্তরের নির্দেশ মানা বাধ্যতামূলক। বিবিসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat