ব্রেকিং নিউজ :
সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত ১: জাতিসংঘ হার্ভার্ডের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করবে পেন্টাগন অবশিষ্ট রাজনৈতিক বন্দীদের দ্রুত মুক্তির প্রতিশ্রুতি ভেনেজুয়েলার সংসদ প্রধানের থাইল্যান্ডের সীমান্ত দখলে ক্ষোভে কম্বোডিয়ানরা কুষ্টিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির
  • প্রকাশিত : ২০১৭-০৪-০২
  • ৫৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ধর্ম নিয়ে মানহানিকর মন্তব্য করলে প্রচলিত আইনে তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে
নিজস্ব  প্রতিনিধি:-ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভন হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের উপর দেয়া রায়ে আদালত বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ধর্ম নিয়ে মানহানিকর মন্তব্য করলে প্রচলিত আইনে তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তবে আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না। একই সঙ্গে ইসলাম সম্পর্কে ইমামদের সঠিক বয়ান দিতেও অনুরোধ জানিয়েছে আদালত।
রবিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চ ডেথ রেফারেন্স ও আপিলের উপর রায় দেন। রায়ে রেদোয়ানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাইম অরফে দ্বীপের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। একই সঙ্গে এই মামলায় নিম্ন আদালতে বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত ছয়জনের সাজাও বহাল রয়েছে।ফাঁসির আসামি রেদোয়ানুল আজাদ রানা এই মামলার শুরু থেকেই পলাতক ছিলেন। সম্প্রতি ঢাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপরই রানার আইনজীবী হাইকোর্টে ৫৬১(ক) ধারায় ডেথ রেফারেন্সে শুনানির সুযোগ চেয়ে আবেদন দাখিল করেন।২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীতে নিজ বাসার সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় গত ৩১ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ ওই হত্যার দায়ে মূল পরিকল্পনাকারী রেদোয়ানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাইম ওরফে দ্বীপকে মৃত্যুদণ্ড দেয়। এছাড়া মাকসুদুল হাসান অনিককে যাবজ্জীবন, এহসান রেজা রুম্মান, নাফিজ ইমতিয়াজ  ও নাইম শিকাদরকে ১০ বছর এবং সাদমান ইয়াছির মাহমুদকে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসীমউদ্দিন রাহমানীকে ৫ বছরের দণ্ড দেয়া হয়। রাহমানী ছাড়া বাকি সাত আসামি বেসরকারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat