ব্রেকিং নিউজ :
বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত ১: জাতিসংঘ হার্ভার্ডের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করবে পেন্টাগন অবশিষ্ট রাজনৈতিক বন্দীদের দ্রুত মুক্তির প্রতিশ্রুতি ভেনেজুয়েলার সংসদ প্রধানের
  • প্রকাশিত : ২০১৭-০৪-১২
  • ৫৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অপু অবশ্যই আমার স্ত্রী, লাইভে শাকিব খান
বিনোদন ডেস্ক: - নানা নাটকীয়তার পর টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে অকপটে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে স্বীকার করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, অপু অফকোর্স আমার ওয়াইফ। তবে অপু বিশ্বাসের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন শাকিব খান। তিনি বলেছেন, কোনো একটি পক্ষ তাকে ব্যবহার করেছে। আব্রাহাম খান জয়কে নিজের ছেলে ঘোষণা দিয়ে ঢাকাই সিনেমার নায়ক বলেন, ছেলে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তিনি আরো বলেন, আমি অপু কিংবা ছেলেকে অস্বীকার করছি না। তবে আমি এভাবে ছেলের পরিচয় দিতে চাইনি। ছেলেকে এভাবে টেলিভিশনে অসহায়ের মতো বসে থাকতে দেখতে চাইনি। আমি চেয়েছিলাম ছেলে আমার মতো করে পরিচয় করে দেব। কিন্তু সেভাবে হয়নি। তিনি এর মধ্যে তৃতীয় পক্ষের ইন্ধনের ইঙ্গিত দিয়ে বলেন, একটা সিনেমাকে কেন্দ্র করে আগের দিন অপুর লাইভ সম্প্রচারে আসারঘটনাটি ঘটেছে। শাকিব বলেন, অপু এখনই সিনেমা করতে চেয়েছিল। আমি তাকে বলেছিলাম তোমার ওয়েট কমাও। এখন তুমি অফ থাক। কিন্তু সে অফ হয়নি। অপু একটা ট্র্যাপে পড়ে এ কাজটা করেছে। মঙ্গলবার রাতে বেসরকারি একটি টেলিভিশনের লাইভে এসে তিনি এ কথা বলেন। আগের দিন সোমবার অপর একটি চ্যানেলে হঠাৎই লাইভ সম্প্রচারে শাকিব খানের বিরুদ্ধে সম্পর্ক গোপনের অভিযোগ আনেন অপু বিশ্বাস। যা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat