ব্রেকিং নিউজ :
রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত ১: জাতিসংঘ হার্ভার্ডের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করবে পেন্টাগন
  • প্রকাশিত : ২০১৭-০৪-১২
  • ৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাবলুর শ্বশুর হলেন এরশাদ
নিজস্ব প্রতিনিধি: - আবারো বিয়ে করেছেন জাতীয় পার্টির (জাপা) সাংসদ ও সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এক মাস যাবত দলের শীর্ষনেতারা তার বিয়ের বিষয়টি স্বীকার করলেও বাবলু বরাবরি এড়িয়ে চলছিলেন। এই বিয়ের ফলে জিয়াউদ্দিন আহমেদ বাবলুর শ্বশুর হয়েছেন দলটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। মঙ্গলবার দিবাগত রাতে জাপার র্শীষ নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন। মার্চে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে সূত্র দাবি করেছেন। আরেকটি সূত্র বলছে, এরশাদের ভাগনি মেহেজেবুননেছা রহমান টুম্পার সঙ্গে ২১ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বাবলু। পারিবারিক সূত্র বলছে, এরশাদের উদ্যোগেই জিয়াউদ্দিন বাবলু আবার বিয়ে করছেন। ঘরোয়াভাবে এ বিয়ের অনুষ্ঠান হবে ২১ এপ্রিল। সেদিন সকালে বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় আক্দ এবং সন্ধ্যায় গুলশানের একটি রেস্টুরেন্টে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। দলের সিনিয়র নেতাদের দাওয়াত করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে জিয়াউদ্দিন বাবলু কোনো কথা বলতে রাজি হননি। শাশুড়ি মেরিনা রহমান বলেন, এ খবর ঠিক আছে। জিয়াউদ্দিন বাবলু দশম জাতীয় সংসদে জাপার দলীয় সাংসদ। মেরিনা রহমান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। মামা শ্বশুর এরশাদও এ সংসদের সাংসদ। জিয়াউদ্দিন বাবলুর স্ত্রী ফরিদা সরকার ক্যানসারে আক্রান্ত হয়ে ২০০৫ সালে মারা যান। ফরিদা নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। বাবলুর হবু স্ত্রী মেহেজেবুননেছা রহমানও অধ্যাপক। তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিবিএর প্রোগ্রাম ডিরেক্টর। প্রথম সংসারে তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে। স্ত্রী ফরিদা সরকারের মৃত্যুর পর একমাত্র ছেলে আশিক আহমেদকে নিয়ে আছেন জিয়াউদ্দিন বাবলু। ছেলে এমবিএ শেষ করে ব্যবসা করছেন, বিয়েও করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat