ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা
  • প্রকাশিত : ২০১৭-০৪-১৪
  • ৫৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থ রক্ষা হয়নি : বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিনিধি:- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থ রক্ষা হয়নি, তিনি খালি হাতেই ফিরেছেন। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেগম জিয়া। এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ভারতের কাছে পানির ন্যায্য হিস্যার দাবি তুলতে পারলে বিএনপি তাকে সব ধরনের সহযোগিতা করতো। অনেক দেশের সঙ্গেই বাংলাদেশের বন্ধুত্ব রয়েছে উল্লেখ করে বিএনপি নেত্রী বলেন, দেশের স্বার্থ বিবেচনা করেই বন্ধুত্ব, কোনো দেশের প্রভুত্ব এ দেশের মানুষ মেনে নেবে না। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বেগম খালেদা জিয়া।তিনি বলেন, ‘আজকের স্বঘোষিত প্রধানমন্ত্রী বেড়িয়ে এসেছেন কিন্তু নিজের দেশের অধিকারের কথা বলতে পারে নাই। বরং আজকের তিনি নিজের দেশের সবকিছু অন্যের কাছে দিয়ে এসেছেন কিন্তু তার বিনিময়ে কিছুই আনতে পারে নাই। যদি তিনি সাহস করে শুধু একটা কথা বলতে পারতেন যে, তিস্তার পানির ন্যায্য হিস্যা দেন তাহলে আমি চুক্তি করতে রাজি আছি অন্যথায় আমি চুক্তি করবো না। এতোটুকু বললে আমরা সবাই তার পাশে থেকে তাকে সমর্থন এবং সাহস দিতাম কিন্তু সেই সাহসটি হয়নি তার।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat