ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা
  • প্রকাশিত : ২০১৭-০৪-২৩
  • ৮৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদিআরবের শফিংমলে প্রবাসীরা চাকরী হারাবেন শীঘ্রই
মোঃ মিজানুর রহমান সৌদি আরব থেকেঃ  সৌদিআরবে শফিংমলে কর্মরত প্রবাসী শ্রমিকরা চাকরী হারাতে হবে খুব শীঘ্নাই।সৌদি গরিকদের দীর্ঘমেয়াদী প্রকল্পের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।এই সিদ্ধান্ত কা‌র্যকর হলে কয়েক হাজার বাংলাদেশি শ্রমিক বেকার হয়ে পড়বে। অন্যদিকে দেশটির নাগরিকদের জন্য ১৫ লাখ কর্মসংস্থান তৈরি হবে বলে অনুমান করা হচ্ছে।তবে রাতারাতি কর্মরত ব্যক্তিদের কর্মচ্যুত করবে না, চাকরিরত শ্রমিকদের সঙ্গে সংস্থার চুক্তির মেয়াদ শেষ হলে পুনঃচুক্তি করা ‌যাবে না- এমনটাই জানিয়েছেন দেশটির শ্রম দপ্তরের মুখপাত্র খালেদ আবাল খাইল। এই প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, তাও বাজারের পরিস্থিতির ওপর নির্ভর করছে।সৌদি আরব তেল নির্ভর অর্থনীতি ছেড়ে বের হওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে। সেজন্য দক্ষ শ্রমিক তৈরির ওপর জোর দিচ্ছে সে দেশের রাজপরিবার।সৌদি আরবে গত ত্রৈমাসিকে বেকারত্বের হার ছিল ১২ দশমিক ৩ শতাংশ, যা গত বছরের তুলনায় দশমিক ৮ শতাংশ বেড়েছে। মহিলাদের ক্ষেত্রে এই হার ৩৪ দশমিক ৫ শতাংশ। সৌদি শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবাল খাইল টুইটারে শপিং সেন্টারগুলোতে শুধু সৌদি নারী ও পুরুষের কাজ করার নির্দেশনা দিয়েছেন। শপিং মলগুলোর ভেতরে নারীদের পোশাকের দোকানগুলোতে নারী বিক্রয়কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছে। ২০৩০ সাল নাগাদ সৌদি নাগরিকদের বেকারত্বের হার ১১ দশমিক ৬ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশে নামিয়ে আনার যে লক্ষ্য সৌদি সরকারের রয়েছে, সেই বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সৌদি ভিশন-২০৩০ অনুযায়ী, খুচরা দোকানগুলোতে ১৫ লাখ শ্রমিক রয়েছে। এদের মধ্যে মাত্র ৩ লাখ সৌদি নাগরিক। সৌদি ভিশন- ২০৩০ এর আওতায় ‘ন্যাশনাল ট্রান্সফরম্যাশন প্রোগ্রাম (এনটিপি)’র অধীনে সৌদি আরব ২০২০ সাল নাগাদ বেসারকারি খাতে সাড়ে ৪ লাখ সৌদি নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাইছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat