ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৯
  • ৫২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ৬
যশোর প্রতিনিধি: –যশোরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে পাঁচজনের লাশ উদ্ধার করা হলেও একজনের লাশ এখনো উদ্ধার করা যায়নি বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। এতে আহত হয়েছেন আরো ৪১ জন। মঙ্গলবার দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তাদের প্রত্যেকের বয়স ২৮/৩৫ বছরের মধ্যে। তাত্ক্ষণিকভাবে কারো পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ৩৪ জনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ও অপর সাতজনকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিত্সা দেয়া হচ্ছে।জানা গেছে, খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (যশোর-ব-১১-০০৮০) ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। পরে পার্শ্ববর্তী খাদে ছিটকে পড়ে বাসটি। হতাহতরা সবাই বাসের যাত্রী।ফায়ার সার্ভিসের একদল তাদের উদ্ধার করে হাসপাতালে। ঘটনাস্থলে আরো একটি লাশ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat