ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০৫-১০
  • ৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধান বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক: –যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান জেমস কোমিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।হোয়াইট হাউস জানিয়েছে, অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের সুপারিশের পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের সঙ্গে রাশিয়ার সম্পর্কের বিষয়ে তদন্ত করছিলেন এফবিআইপ্রধান কোমি। নির্বাচনের আগেও তাঁকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই তাঁকে বিদায় নিতে হলো। মার্কিন প্রশাসন বলছে, সাবেক ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইলের বিষয়ে তদন্তকে কেন্দ্র করে জেমস কোমিকে বরখাস্ত করা হয়েছে। গত সপ্তাহে কংগ্রেসের কাছে দেওয়া বক্তব্যে জেমস কোমি ত্রুটিপূর্ণ তথ্য দিয়েছেন বলে গণমাধ্যমে প্রতিবেদন বের হয়।এফবিআইপ্রধানকে লেখা এক চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বিচার বিভাগের সঙ্গে তিনি একমত যে জেমস কোমি আর এফবিআইকে কার্যকরভাবে পরিচালনা করতে সক্ষম নন এবং সেখানে নতুন নেতৃত্বের প্রয়োজন।তবে আকস্মিক এই সিদ্ধান্ত ওয়াশিংটনজুড়ে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, কোমির বরখাস্তের বিষয়ে তাঁদের আগে থেকে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।জেমস কোমি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের সঙ্গে রাশিয়ার যোগাযোগের বিষয়ে একটি তদন্তের নেতৃত্ব দিচ্ছিলেন।মার্কিন রাজনীতিবিষয়ক সংবাদ সংস্থা পলিটিকোর প্রতিবেদক ড্যানিয়েল লিপম্যান বিবিসিকে বলেন, ‘কোমির পরিবর্তে কে আসবেন, তার ওপরে অনেক কিছুই নির্ভর করছে। ওয়াশিংটনের সবাই এখন ভাবছে, এফবিআইর নতুন পরিচালক কি ট্রাম্পকে জবাবদিহির মুখে নিতে পারবেন এবং তাঁর রুশ সম্পর্কের অভিযোগের বিষয়ে কি একটি স্বাধীন তদন্ত পরিচালনা করতে পারবেন? যদি এখন ট্রাম্পের নিজের কোনো লোককে বসানো হয়... তাহলে অনেক আমেরিকান এখন এফবিআইকে যতটা অবিশ্বাস করে, তার চেয়ে আরো বেশি করবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat