ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০৫-১০
  • ৫৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নানা কুকীর্তির নায়ক ধর্ষক’ সাফাত
নিজস্ব প্রতিনিধি: – বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে অস্ত্রের মুখে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনা নিয়ে দেশজুড়ে চলছে তোলপাড়। সোশ্যাল মিডিয়াসহ সর্বত্রই বয়ে যাচ্ছে আলোচনা-সমালোচনার ঝড়। ধর্ষণের শিকার দুই তরুণীর অসহায়ত্বের পাশাপাশি উচ্চবিত্ত পরিবারের বখে যাওয়া সন্তান তিন ধর্ষকের প্রতি ধিক্কারের অন্ত নেই। একইসাথে বিষয়টি নিয়ে বনানী থানা পুলিশের ভূমিকা নিয়েও তৈরি হয়েছে রহস্য।এদিকে জঘন্য ওই ঘটনার অন্যতম অভিযুক্ত আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের উচ্ছুঙ্খল জীবনের নানা কাহিনীও বেরিয়ে আসছে। তার সাবেক স্ত্রীও জানিয়েছেন সাফাতের নানা কুকীর্তির কথা। এদিকে তার বাবা ধনাঢ্য ব্যবসায়ী দিলদার আহমেদ ছেলের অপকর্মের পক্ষে সাফাই গেয়ে নিন্দার মুখে পড়েছেন।খোঁজ নিয়ে যানা গেছে, সাফাত আহমেদ নিয়মিত মাদক সেবনে অভ্যস্ত। ঘটনার দিন সারা রাত তিনি ইয়াবা সেবন করেন। একইসাথে পৈশাচিক নির্যাতন চালান দুই তরুণীর উপর। ঘটনার পর ওই দুই তরুণীর সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হন সাফাতের সাবেক স্ত্রী এশিয়ান টিভির সাবেক পরিচালক ফারিয়া মাহবুব পিয়াসা। পিয়াসার বক্তব্য- সাফাত আমার লাইফ ধ্বংস করেছে বিয়ে করে। আর ওদের দুইজনের লাইফ ধ্বংস করেছে বিয়ে না করে।পিয়াসা আরো জানান, ইয়াবা আসক্ত সাফাত ও তার বন্ধুরা বনানীর এক রেস্তোরাঁয় নিয়মিত নেশার আসর বসাতেন। উচ্ছৃঙ্খল জীবন যাপনে অভ্যস্ত সাফাতের অপকর্মের নানা কাহিনী তার স্বজনরাও জানে। অসংখ্য নারীর সাথে তার সখ্যের বিষয়টি জানে তার পরিবারের লোকজনও।তিনি জানান, বেশ কিছুদিন প্রেমের পর ২০১৫ সালের ১লা জানুয়ারি সাফাতের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পরই পরিচিত এক বড় ভাই বলেছিল, সাফাত ইয়াবা খায়। ওকে বিয়ে করা ঠিক হয়নি। বিয়ে হয়ে গেছে দেখে ওই সময় আর কথা বলিনি।পিয়াসা জানান, গত ৮ মার্চ হঠাৎ বিয়ে বিচ্ছেদের চিঠি পাঠিয়ে ভারতে চলে যান সাফত। এরপর এক মাস পার হওয়ার আগেই তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে।পিয়াসার তথ্য অনুযায়ী, এ মামলার আরেক আসামি নাইম আশরাফ ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ইমেকার্সে কাজ করতেন। তিনিও ইয়াবায় আসক্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat