ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০৫-১০
  • ৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিনিধি: – বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছেন। বিকেল সাড়ে ৪টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে ‘ভিশন ২০৩০’র বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এবং শামসুদ্দিন দিদার এসব তথ্য নিশ্চিত করেছেন।তারা জানান, সংবাদ সম্মেলনে প্রায় ২৫০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, কূটনৈতিক, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।এর আগে গত সোমবার ভিশন ২০৩০ নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। বৈঠকে সর্বসম্মতিক্রমে ভিশন ২০৩০ অনুমোদন করা হয়।জানা গেছে, নতুন ধারার রাজনীতি প্রবর্তন, সৃজনশীল উদ্যোগের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা, প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা, জাতীয় সংসদকে দ্বি-কক্ষবিশিষ্ট করা, গণভোট চালু, গণতন্ত্র ফিরিয়ে আনা, জনগণের সম্মতির ভিত্তিতে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাসহ নানা বিষয় থাকছে ‘ভিশন-২০৩০’তে।জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের সম্মতি গ্রহণের পন্থা ‘রেফারেন্ডাম’ বা ‘গণভোট’ ব্যবস্থা সংবিধানে পুনরায় প্রবর্তন করার বিষয়টিও থাকছে ‘ভিশন ২০৩০’তে।ক্ষমতায় গেলে গণতান্ত্রিক ও অর্থনৈতিক সুশাসনের জন্য সাংবিধানিক ও অসাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণমুক্ত করার কথা বলা হয়েছে ভিশন ২০৩০-তে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat