ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০৫-১১
  • ৫২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা স্টক এক্সচেঞ্জ এর লেনদেন চলছে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে
নিজস্ব প্রতিনিধি: -ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বৃহস্পতিবার সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৮৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার। বাজার বিশ্লেষনে দেখা যায়, এই সময়ে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির শেয়ার দর।ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ২ দশমিক ১১ পয়েন্ট কমে ৫ হাজার ৫০৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক শুন্য দশমিক ০৬ পয়েন্ট কমে ১ হাজার ২৭৪ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৮ পয়েন্টে অবস্থান করছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। বেলা ১২টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার।অন্যদিকে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯০ পয়েন্টে অবস্থান করছে। এ সময়ের মধ্যে সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।
Share Button

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat