ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৩
  • ৬৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীতে বন্দুকযুদ্ধে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির দুই চরমপন্থী নিহত
নিজস্ব প্রতিনিধি:- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রাখালগাছি চর এলাকায় ‘বন্দুকযুদ্ধে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির দুই চরমপন্থী’ নিহত হয়েছে বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।নিহতদের নাম বাপ্পী ও লালন বলে র‍্যাব জানিয়েছে।র‍্যাবের দাবি, এ সময় ঘটনাস্থল থেকে চারটি বন্দুক ও ৬০টি গুলি উদ্ধার করা হয়েছে।ফরিদপুর র‌্যাব ৮-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রইচ উদ্দিন দাবি করেন, আজ ভোর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে রাখালগাছি চর এলাকায় নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) গোপন বৈঠক চলছে।খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে পৌঁছালে তাদের লক্ষ্য করে ‘চরমপন্থীরা’ গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে সেখান থেকে ‘চরমপন্থী’ সদস্য বাপ্পী ও লালনের লাশ উদ্ধার করা হয়।এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি রাইফেল, দুটি বিদেশি শ্যুটারগান, ৬০টি গুলি, একটি রামদা ও একটি তলোয়ার উদ্ধার করা হয়েছে বলে রইচ উদ্দিন জানান। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ মর্গে পাঠানো হবে বলেও জানিয়েছেন র‍্যাব কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat