ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৭
  • ৪৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে গলাকেটে হত্যা , ভাগ্নে আহমেদ শরীফ শাকিলকে গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি: – রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুর বাজার এলাকায় দুই শিশু সন্তানের সামনে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে গলাকেটে হত্যা মামলার আসামি ভাগ্নে আহমেদ শরীফ শাকিলকে (৩০) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছুরি জব্দ করা হয়। ১৮ এপ্রিল কাফরুল থানার ইব্রাহীমপুর এলাকার ৮৩৯ নম্বর বাড়ির নিচতলায় দুই শিশু সন্তানের সামনে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে গলাকেটে হত্যা করেছেন ভাগ্নে আহমেদ শরীফ শাকিল। নিহতের নাম রোজিনা আক্তার মিতু (৩০)। এ ব্যাপারে নিহত রোজিনার বড় ভাই ফিরোজ আলম ভূঁইয়া বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন। রোজিনার বাবার বাড়ি নোয়াখালীর কবিরহাট থানার ইন্দ্রপুর গ্রামে। তার বাবার নাম মোরশেদ আলম। চার বোন আর পাঁচ ভাইয়ের মধ্যে রোজিনা অষ্টম। ২০০৯ সালের ১২ জুন পারিবারিকভাবে বিয়ে হয় রোজিনার। বিয়ের পর থেকে স্বামীর বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরফকিরা গ্রামেই থাকতেন। সন্তানদের লেখাপড়ার কথা বিবেচনা করে প্রায় দুই বছর ধরে ঢাকায় ভাড়া বাসায় থাকতেন রোজিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat