ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০৫-২১
  • ৭০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তলোয়ার হাতে নিয়ে গানের তালে তালে নেচেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক :–  সৌদি আরবে অনুষ্ঠিত ইসলামিক সম্মেলনে যোগ দিয়ে শুধু ব্যবসায়িক আর রাষ্ট্রীয় কাজে মগ্ন না থেকে তলোয়ার হাতে নিয়ে গানের তালে তালে নেচেছেন  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সৌদি আরবের বিভিন্ন জাতীয় দিবসে এবং বিশেষ রাষ্ট্রীয় অতিথির আগমনে প্রশাসন ভিন্নধর্মী ‘সোর্ড ড্যান্স’ বা ‘তলোয়ার নৃত্যের’ আয়োজন করে থাকে।তাই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথমবারের মতো সৌদি সফরে তাকে স্বাগত জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারই একটি হিসেবে অনুষ্ঠিত হয় ‘আর্ধা’ নামের এই ঐতিহ্যবাহী তলোয়ার নৃত্য।রাজকীয় নৈশভোজের জন্য ট্রাম্প শনিবার সন্ধ্যায় মুরাব্বা প্রাসাদে পৌঁছালে সাদা লম্বা আলখাল্লা পরিহিত কয়েকশ’ সৌদি পুরুষ তাকে সারি ধরে ঘিরে ফেলে। তারপর বিশেষ অতিথির সম্মানে শুরু হয় নাচ।এই আয়োজনে আনন্দে হাসতে হাসতে ট্রাম্পও তলোয়ার হাতে নাচে অংশ নেন। কেননা বিশেষ অতিথির ওই নাচে অংশ নেয়া বাধ্যতামূলক।ট্রাম্পের সঙ্গে সৌদি বাদশাহ সালমানসহ ট্রাম্পের সফরসঙ্গী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন, বাণিজ্যমন্ত্রী উইলবার রস সহ আরও অনেকে তলোয়ার উঁচিয়ে নাচে যোগ দেন।এই সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-ইসলামিক বিশ্ব ইস্যুটির আলোচনার মোড় শত্রুতা থেকে অংশিদারিত্বের দিকে ঘুরতে শুরু করেছে বলে মন্তব্য করেন ট্রাম্প।সৌদি সফরের প্রথম দিনই দেশটির সরকারের সঙ্গে ১১০ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রি চুক্তি সই করেন ট্রাম্প।এছাড়াও বেশ কিছু বিনিয়োগ চুক্তি হয়েছে দু’দেশের মধ্যে, যার মধ্য দিয়ে হাজারো মানুষের কর্ম সংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat