ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০৫-২২
  • ৬৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছে বিএনপি
নিজস্ব প্রতিনিধি:- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের তালা ভেঙ্গে পুলিশি তল্লাশি ও জিনিসপত্র তছনছ করার প্রতিবাদে আগামী বুধবার ২৪ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছে বিএনপি।
সোমবার দলের দফতরের পক্ষ থেকে কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা গণপূর্ত বিভাগ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বরাবর এই চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।রবিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে জনসভা করার সিদ্ধান্ত নেয় বিএনপি। গত শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুই ঘণ্টাব্যাপী তল্লাশি চালায় পুলিশ। যদিও সেখানে কোনো কিছু পায়নি আইনশৃঙ্খলা বাহিনী।এদিকে এই তল্লাশিকে বেআইনি ও ন্যাক্কারজনক উল্লেখ করে বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। এর প্রতিবাদে রবিবার রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat