ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৩
  • ৬৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেসিস তিনটি পদ থেকে পদত্যাগ করতে হবে, মোস্তাফা জব্বার, রাসেল ও ফারহানাকে
নিউজ ডেস্ক:- বাংলাদেশ অ্যাসেসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) তিনটি পদে নির্বাচনের জন্য যাদের পদত্যাগ করতে হবে, তাদের নাম চূড়ান্ত হয়েছে। তারা হলেন- কার্যনির্বাহী কমিটির সভাপতি মোস্তাফা জব্বার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ এবং ভাইস প্রেসিডেন্ট ফারহানা। লটারির মাধ্যমে এই তিনজনকে বাছাই করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে বেসিস কার্যালয়ে এই লটারির আয়োজন করা হয়। তিনটি পদে নির্বাচনের জন্য ‘পদত্যাগের লটারিতে’ তাদের নাম ওঠে। গঠনতন্ত্র অনুয়ায়ী, ২০১৭-১৮ মেয়াদের তিনটি পদে নির্বাচন অনুষ্ঠান প্রক্রিয়া শুরু করতেই পদত্যাগ করতে হবে এই তিনজনকে। আগামী ২৫ মে নির্বাচন বোর্ড নমিনেশন আহবান করে নোটিশ দেবে।তিনজনের পদত্যাগের পর ২০১৬-১৯ সালের কমিটির ভাইস প্রেসিডেন্ট উত্তম কুমার পাল, এম রাশিদুল হাসান, পরিচালক সৈয়দ আলমাস কবির, মোস্তাফিজুর রহমান সোহেল, সোনিয়া বশির কবির এবং রিয়াদ এস এ হোসেইন কমিটিতে থেকে যাচ্ছে। নির্বাচন তফসিল অনুযায়ী আগামী ৮ জুলাই হবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat