ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৪
  • ৬৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য তাকিয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা
স্পোর্টস ডেস্ক:- প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়, প্রথমবারের মতো ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা। ২০১৫ সাল থেকে এমন দারুণ কিছু সাফল্যের অভিজ্ঞতা প্রথমবারের মতো হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। চলমান ত্রিদেশীয় সিরিজে মাশরাফিদের সামনে আছে আরেকটি প্রথমের হাতছানি। বিদেশের মাটিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে জয়। আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটি ভেস্তে যাওয়ায় শিরোপার লড়াই থেকে কিছুটা পিছিযে পড়েছিল বাংলাদেশ। ভালো অবস্থানে থেকেও বৃষ্টির বাধায় শেষপর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছিল টাইগারদের। আর নিউজিল্যান্ড তিন ম্যাচে তিনটি জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা নিশ্চিতই করে ফেলেছে। আজ বাংলাদেশের বিপক্ষে হারলেও ট্রফিটা হারাতে হবে না কিউইদের। সেই অর্থে ম্যাচটা অনেকটা হয়ে গেছে, ক্রিকেটীয় পরিভাষায় যাকে বলে ডেড রাবার। তবে বাংলাদেশের জন্য কিন্তু ম্যাচটা মোটেও গুরুত্বহীন না। নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে জয়ের হাতছানি তো আছেই। এ ছাড়া আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে রেটিং পয়েন্ট বাড়িয়ে নেওয়ার বিবেচনা থেকেও গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটি। আর এই ম্যাচে জয় পেলে চ্যাম্পিয়নস ট্রফির মিশনটাও বেশ আত্মবিশ্বাস নিয়ে শুরু করতে পারবেন মাশরাফি-সাকিবরা। ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচটিতেও বাংলাদেশ ভালোই লড়াই চালিয়েছিল। শুরুতে ব্যাটিং করে স্কোরবোর্ডে জমা করেছিল ২৫৭ রান। অর্ধশতকের ইনিংস এসেছিল সৌম্য সরকার, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের ব্যাট থেকে। তবে বোলিংটা আশানুরূপ না হওয়ায় শেষপর্যন্ত চার উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। হেরে গেলেও অসাধারণ বোলিং করে নজর কেড়েছিলেন মুস্তাফিজুর রহমান। ৯ ওভার বল করে মাত্র ৩৩ রান দিয়ে নিয়েছিলেন দুটি উইকেট। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্যও মুস্তাফিজের জাদুকরী বোলিং আর মুশফিজ-সৌম্য-মাহমুদউল্লাহর ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat