ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৩
  • ৪৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি প্রতিরোধে ডিজটাল মনিটরিং সফটওয়্যার তৈরি করছে দুর্নীতি দমন কমিশন
 নিউজ ডেস্ক:-প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে ডিজটাল মনিটরিং সফটওয়্যার তৈরি করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের অন্যতম সূচক দুর্নীতিমুক্ত বাংলাদেশ নির্মাণের লক্ষ্য অর্জনেই দুদকের এই উদ্যোগ।
দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল বলেন, আমরা দুর্নীতি দমন কমিশনকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করার বিষয়ে উদ্যোগ নিচ্ছি। কমিশনের পক্ষ থেকে সব কার্যক্রম মনিটরিং করার জন্য ডিজিটাল সিস্টেম চালু করা হচ্ছে। এজন্য আমরা একটি সফটওয়্যার তৈরি করার পরিকল্পনা করেছি।
তিনি জানান, একটি কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় এই সফটওয়্যার তৈরি করা হচ্ছে। এর জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)’র সাথে দুদকের একটি চুক্তি হয়েছে। এ খাতে মোট ৭ কোটি ৬০ লাখ টাকা খরচ হবে। যার ১ কোটি ২০ লাখ টাকা দুদক এবং ৬ কোটি ৪০ লাখ টাকা দেবে এডিবি।
তিনি বলেন, সফটওয়্যার বানানো হয়ে গেলে আমরা আমাদের দুদকের পুরো কার্যক্রম ইলেকট্রোনিক্যালি মনিটর করব। দুদকের অনুসন্ধান, তদন্ত, মামলা, প্রসিকিউশন সব কার্যক্রম তখন অনলাইনে হবে। এর ফলে দুদকের যে কর্মকর্তা যে ফাইলটি নিয়ে কাজ করছেন তিনিসহ তার চেইনের সিনিয়র ও জুনিয়র সব কর্মকর্তা তা দেখার সুযোগ পাবেন।প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধের জন্যই এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। আশা করি, এতে দুদকের কর্মক্ষমতা ও দুর্নীতি দমনে সাফল্য আরও বাড়বে। বাসস।
সুত্র-ইত্তেফাক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat