ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৭
  • ৫৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১২ জুন থেকে বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
নিজস্ব প্রতিনিধি :- ঈদে ঘরে ফেরা মানুষের জন্য বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১২ জুন। ট্রেনে ঈদের আগের পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। বাসের টিকিট আগে এলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি হবে। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সময় নির্ধারণের জন্য আগামী বৃহস্পতিবার সভা ডাকা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। কর্মকর্তারা জানিয়েছেন, ওই দিন ১২ জুন টিকিট বিক্রির বিষয়টি জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার জানান, ১২ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ইতিমধ্যে অনেকে বাসের অগ্রিম টিকিটের জন্য বাসের কাউন্টারগুলোতে অনুরোধ করে রেখেছেন। এর মধ্যে ২২ ও ২৩ জুনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি বলে জানা গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২৭ জুন ঈদুল ফিতরের সম্ভাব্য দিন ধরে ২২ ও ২৩ জুন বাড়ি ফেরার জন্য সবচেয়ে ভালো সময় বলে মনে করা হচ্ছে। ২৭ জুন ঈদ হলে আগের দিন সোমবার থেকে ঈদের ছুটি শুরু হবে। এর আগে ২২ জুন বৃহস্পতিবার। পরদিন ২৩ ও ২৪ জুন শুক্র ও শনিবার নিয়মিত ছুটি থাকে। বাস মালিক সমিতি ও ট্রেন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৭ জুন ঈদ হলে সবচেয়ে বেশি চাপ থাকবে ২২ ও ২৩ তারিখের টিকিটের। ২২ জুন বৃহস্পতিবার। ওই দিন সরকারি চাকরিজীবীসহ অনেক বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরা শেষ কর্মদিবস ধরে অফিস শেষে ঢাকা ছাড়বেন। যাঁরা এই দিনের টিকিট পাবেন না, তাঁরা পরদিন অর্থাৎ শুক্রবার ঢাকা ছাড়বেন। এ ক্ষেত্রে কম চাপ থাকবে ২৪ থেকে ২৬ জুন। এ বিষয়ে জানতে চাইলে এস আর ট্রাভেলসের সহকারী মহাব্যবস্থাপক প্লাবন রহমান বলেন, ‘আমাদের কাছে নিয়মিত যাত্রীরা ২২ ও ২৩ জুনের টিকিটের জন্য বলে রেখেছেন। এই দুই দিনেই সবচেয়ে বেশি লোক ঢাকা ছাড়বে বলে মনে হচ্ছে। তবে টিকিট নির্ধারিত দিনে নিয়ম অনুযায়ী দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat