ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৯
  • ৪৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামের রৌমারী উপজেলার মোল্লারচর সীমান্তে বাংলাদেশিসহ দুইজনকে আটক করেছে বিএসএফ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার মোল্লারচর সীমান্তে নজরুল ইসলাম (২৩) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীসহ দুইজনকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।
গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোরে একদল গরু ব্যবসায়ী মোল্লারচর সীমন্তের ১০৬১ নং মেইন পিলার দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। অবৈধ পথে গরু বাংলাদেশে আনার সময় ভারতের ৫৭ বিএসএফ কুচনীমারা ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ করে গুলি বর্ষণ করলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।এসময় বাংলাদেশে রৌমারী উপজেলার বেহুলারচর গ্রামের মোহাম্মদ আলী ছেলে গরু ব্যবসায়ী নজরুল ইসলাম ও ভারতের ধুপরী জেলার মাইনকারচর থানা পানাতি পাড়া গ্রামের মুনসের আলী ছেলে ভারতীয় নাগরিক মো. আলম মিয়াকে (৩০) আটক করে নিয়ে যায় বিএসএফ।জামালপুর ৩৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শুক্রবার বিকেলে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক এর মাধ্যমে আটক বাংলাদেশি নাগরিককে ফেরত চাওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat