ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০৬-১০
  • ৪৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাভারে যুবলীগ নেতা সি এম বাদশা ফয়সালের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি:- সাভারে যুবলীগ নেতা সি এম বাদশা ফয়সালের হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ শনিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান।মানববন্ধনে বক্তারা বলেন, বাদশা ফয়সালের খুনিরা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করলেও, পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান তাঁরা। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মানববন্ধনে ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। জমি দখলকে কেন্দ্র করে গত ৪ জুন সাভারের জামসিং টেউটি এলাকায় যুবলীগ নেতা ফয়সালকে টেটা নিক্ষেপ ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat