ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৬
  • ৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে সেরা ইসলামী ব্যক্তিত্বের সম্মাননা
আন্তর্জাতিক ডেস্ক:- সারা বিশ্বে ইসলাম ও মুসলমানদের সেবা এবং দাতব্য কাজে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে সেরা ইসলামী ব্যক্তিত্বের সম্মাননা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি ফাউন্ডেশন। দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন পুরস্কার প্রদান অনুষ্ঠানে মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম নলেজ ফাউন্ডেশনের পক্ষ থেকে আবদুল আজিজকে এই সম্মাননা দেওয়া হয়। চলতি বছর এই অনুষ্ঠানে ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তারা বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, গাম্বিয়া, সৌদি আরব, তিউনিসিয়া, লিবিয়া, কুয়েত, মৌরিতানিয়া, রুয়ান্ডা ও মিসরের নাগরিক। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম নলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমেদ বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। একই সঙ্গে তিনি বাদশা সালমানের প্রতিনিধি ও সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী শেখ সালেহ বিন আবদুল আজিজ বিন মোহাম্মদ আল আল-শেখের হাতে সেরা ইসলামী ব্যক্তিত্বের সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সৌদির ধর্মমন্ত্রী তরুণদের মধ্যে পবিত্র কোরআন চর্চায় দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের ভূমিকার প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat