ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০৬-২০
  • ৪৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে দলীয় নেতা–কর্মীদের প্রতি আহ্বান : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিনিধি:- জনগণের দুর্ভোগ লাঘব ও যানজট নিরসনে পুলিশকে সহায়তায় স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে দলীয় নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানজট পরিস্থিতি ও রাস্তার সংস্কারকাজ পরিদর্শনে যান। এ সময় তারগাছ এলাকায় তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, ‘জনগণ আমাদের জাতীয় সম্পদ। দুর্ভোগ লাঘবে দলের নেতা–কর্মীদের জনগণের পাশে দাঁড়াতে হবে।’ এ সময় তিনি যানজট নিরসনে পুলিশকে সহায়তায় দলীয় নেতা-কর্মীদের স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে অনুরোধ জানান। ওবায়দুল কাদের বলেন, ‘গার্মেন্টস মালিকেরা যেন শ্রমিকদের ছুটি এক সময় না দিয়ে ভাগ ভাগ করে দেন। তার কারণ হচ্ছে, পোশাকশ্রমিকেরা একসঙ্গে বাড়ি ফিরতে শুরু করলে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এমনিতেই বর্ষাকাল, তার ওপর রাস্তায় যদি বাড়তি চাপ থাকে, তবে যানজট কিছুতেই রুখতে পারব না। কাজেই গার্মেন্টস মালিকেরাও এবার দায়িত্ববোধের পরিচয় দেবেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক বিভাগের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি এ কে এম নাহীন রেজা, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat