ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০৬-২১
  • ৪৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খুলনায় ছাত্রদলকর্মীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিনিধি:- খুলনা ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ও ছাত্রদলকর্মী আবদুল্লাহ আল ফয়সাল শিপলু মোল্লাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। গতকাল রাত ১০টার দিকে নগরীর দেয়ানার নিজ বাসা থেকে শিপলুকে ডেকে নেয় দুর্বৃত্তরা। পরে তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিপলু মোল্লা দেয়ানার বাবু মোল্লার ছেলে। তাঁর চাচা কবির মোল্লা খুলনা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর। খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মনিরা সুলতানা হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বাবা বাবু মোল্লা এ ঘটনার জন্য স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান ও তাঁর ভাই বিপ্লবকে দায়ী করেন। তিনি বলেন, হাসানরা ১০ ভাই। তাঁরা এলাকায় খুবই প্রভাবশালী। বিপ্লব নগরীতেই পুলিশে চাকরি করে। তবে এ ব্যাপারে হাসান বা বিপ্লবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের খবর পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি শিপলুর পরিবারের সদস্য ও স্বজনদের সমবেদনা জানান। তিনি এ ঘটনার জন্য দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat