ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০৬-২১
  • ৬১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএসএফের গুলিতে নিহত সোহেল ও হারুনের লাশ এখনো ফেরত দেয়নি
নিজস্ব প্রতিনিধি:- ঝিনাইদহের মহেশপুরের খোশালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত সোহেল ও হারুনের লাশ এখনো ফেরত দেয়নি। আজ বুধবার সকাল ১০টায় সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী তাদের লাশ ফেরত দেয়নি বিএসএফ। ৫৮ বিজিবির সিও লেঃ কর্নেল জিল্লুর রহমান জানান, ‘ইতোমধ্যে পত্র দেয়া হয়েছে এবং ব্যাটালিয়ন পর্যায়ে একটি পতাকা বৈঠক মঙ্গলবার রাতে হয়েছে। আরো একটি বৈঠক বুধবার হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের নদীয়া জেলার হাসখালি থানার কুমারি ক্যাম্পের বিএসএফ সদস্যরা মরদেহ দুইটি নিয়ে গেছে।’ এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে সোহেল রানা ও হারুন-অর রশিদ নামে দুইজন নিহত হন। ভারতের কুমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে তারা ঘটনাস্থলেই মারা যান। নিহত সোহেল খোশালপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে ও হারুন শ্যামপুর গ্রামের কাউসার আলীর ছেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat