ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০৭-০৫
  • ৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এসি ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার নির্দেশ
নিজস্ব প্রতিনিধি: –সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার নির্দেশ দিয়েছে সরকার। আজ বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়, বিদ্যুতের অপচয় রোধ এবং সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে সব সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে স্থাপিত শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ঊর্ধ্ব তাপমাত্রায় ব্যবহারের জন্য ২০০৯ সালের ২৪ আগস্ট মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তথ্য বিবরণীতে আরো বলা হয়, বিদ্যুৎ বিভাগ ওই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সবাইকে অবহিত করে এবং সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ঊর্ধ্ব তাপমাত্রায় শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ব্যবহারের অনুরোধ জানায়। সম্প্রতি কোনো কোনো দপ্তরে ওই নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না।এ কারণে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত পালন করার জন্য আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat