ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার রুশ জেনারেলের ওপর বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার: এফএসবি নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার গাছের বদলে কংক্রিট পাকিস্তানের রাজধানী দখল করছে, নগরবাসীর ক্ষোভ সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ আগামী মার্চে যুক্তরাজ্য সফর করবেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী এপস্টেইন কেলেঙ্কারি: সাবেক মন্ত্রীকে প্যারিসের সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পদ ছাড়তে হচ্ছে যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ শুরু করলো নিউজিল্যান্ড
  • প্রকাশিত : ২০১৭-০৮-০৩
  • ৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে
নিজস্ব প্রতিনিধি: – ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর পর্যন্ত চলবে। ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ কথা জানানো হয়।প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে আগামী ৭ আগস্ট (সোমবার) দুপুর ২টা থেকে শুরু হবে এবং ২৯ আগস্ট (মঙ্গলবার) রাত ১টা পর্যন্ত অব্যাহত থাকবে।আজ বৃহস্পতিবার ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তিবিষয়ক কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সভাপতিত্ব করেন।বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর (শুক্রবার), ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৬ সেপ্টেম্বর (শনিবার), ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর (শুক্রবার), ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২৩ সেপ্টেম্বর (শনিবার), ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর (শুক্রবার) এবং ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।পরবর্তী সময়ে ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat