ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার রুশ জেনারেলের ওপর বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার: এফএসবি নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার গাছের বদলে কংক্রিট পাকিস্তানের রাজধানী দখল করছে, নগরবাসীর ক্ষোভ সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ আগামী মার্চে যুক্তরাজ্য সফর করবেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী এপস্টেইন কেলেঙ্কারি: সাবেক মন্ত্রীকে প্যারিসের সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পদ ছাড়তে হচ্ছে যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ শুরু করলো নিউজিল্যান্ড
  • প্রকাশিত : ২০১৭-০৮-১২
  • ৪৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে ঝুলন্ত সেতু
সুলতানা রাজিয়া শামিমাঃ-রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে ঝুলন্ত সেতু। টানা বর্ষণের ফলে ৭২৫ বর্গকিলোমিটার আয়তনের এই হ্রদের পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। আজ শনিবার বিকেল পর্যন্ত প্রায় আড়াই ফুট পানির নিচে তলিয়ে যায় সেতুটির পাটাতন। ফলে বন্ধ করে দেওয়া হয়ে পর্যটক প্রবেশ।হ্রদের পানি বাড়ায় শুধু ঝুলন্ত সেতুটিই নয়, ডুবে গেছে জেলার বাঘাইছড়ি, লংগদু, কাপ্তাই, ফারুয়া ও সাজেকের নিচু এলাকাসহ বিস্তীর্ণ এলাকা।বাঘাইছড়ি উপজেলার মধ্যমপাড়া, মাস্টারপাড়া, পুরাতন মারিশ্যা, পশ্চিম মুসলিম ব্লক, কলেজপাড়া, হাজীপাড়া, উগলছড়ি, লাল্যাঘোনা এফ ব্লকসহ বিভিন্ন এলাকা এখনও পানির নিচে। সেখানে প্রায় এক হাজার মানুষ এরই মধ্যে পানিবন্দি হয়ে পড়েছে বলে জানা গেছে।বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজুল ইসলাম জানান, ওই উপজেলার সবগুলো প্রাথমিক বিদ্যালয়কেই আপাতত আশয়কেন্দ্র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। সবাইকে নিরাপদে সরে আসার জন্য অনুরোধ করা হয়েছে।রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, সেতুটি ডুবে যাওয়ার পর আমরা পর্যটক প্রবেশে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছি। আশা করছি, শিগগির হ্রদের পানি কমে যাবে এবং সেতুটি আবার পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat