ব্রেকিং নিউজ :
এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার রুশ জেনারেলের ওপর বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার: এফএসবি নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০৮-১৯
  • ৫০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অটোরিকশা ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে নিহত ২
সুলতানা রাজিয়া শামিমাঃ-কক্সবাজার শহরে অটোরিকশা ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ছয়জন।আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের শৈবাল পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজন হলেন চট্টগ্রামের পটিয়া থানার চরপাথরঘাটা এলাকার শাহ আলম ও একই থানার কুসুমপুরা এলাকার আবদুস সালাম।আহত ছয়জনের মধ্যে চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন জাহাঙ্গীর আলম, হারুনুর রশীদ, হেলাল উদ্দিন ও আলমগীর। আহতরা পটিয়া ও কর্ণফুলী থানার বাসিন্দা। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া জানান, সকালে একটি অটোরিকশা যাত্রী নিয়ে শহরের ঝাউতলার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চালকসহ অটোরিকশার সাত যাত্রী আহত হন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহ আলম ও আবদুস সালামকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat